Country

3 years ago

Mamata Banerjee : জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় সমন ফেরত পাঠাল মুম্বইয়ের আদালত

Mamata Banerje
Mamata Banerje

 

মুম্বই, ১২ জানুয়ারি  : আপাতত স্বস্তিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় সঙ্গীত অবমাননা করেছেন বলে মমতার বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছিলেন মুম্বইয়ের এক বিজেপি নেতা। তা নিয়ে সমন পাঠানো হয়েছিল মমতাকে। সেই সমনই খারিজ করে দিল মুম্বইয়ের এক আদালত।

২০২১ সালের ১ ডিসেম্বর মুম্বইয়ের কাফে প্যারেডে যশবন্তরাও চভন প্রেক্ষাগৃহে একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মমতা। কর্মসূচির শেষে চেয়ারে বসেই বাংলার মুখ্যমন্ত্রী জাতীয় সঙ্গীতে গলা মিলিয়েছিলেন বলে অভিযোগ করেন বিজেপি নেতা বিবেকানন্দ। তিনি সেই নিয়ে কাফে প্যারেড থানায় অভিযোগ করেছিলেন। পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এর পর মু্ম্বইয়ের সিউরির নগর দায়রা আদালতে অভিযোগ করেন তিনি। মমতাকে সমনও পাঠায় ওই আদালত। ২০২২ সালের ২ মার্চ মমতাকে আদালতে হাজির হওয়ার কথা বলা হয়। বিষয়টি ফের গড়ায় আদালতে।

বৃহস্পতিবার মুম্বইয়ের আদালতের বিশেষ বিচারক আরএন রোকড়ে জানান, মমতাকে সমন পাঠানোর প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে। তাঁর মতে, নগর দায়রা আদালতের যে বিচারক মমতাকে সমন পাঠিয়েছেন, তিনি আইনের জরুরি বিষয় মানেননি। প্রক্রিয়া মেনে ফের সমন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মুম্বইয়ের ওই আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, নগর দায়রা আদালতের বিচারক যে প্রক্রিয়ায় সমন পাঠিয়েছেন, তা নিয়ম মেনে হয়নি। এমনকি, অভিযোগকারী বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্ত সম্পর্কে খবরাখবর নিয়ে তা হলফনামায় জানানো হয়নি। আইনি যুক্তি দিয়ে বিশেষ আদালত সমন পাঠানোর বিষয়টি ফের ওই বিচারকের কাছে পাঠিয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, আইনের সব প্রক্রিয়া মেনে যেন তিনি ফের সমন পাঠান।


You might also like!