Country

3 years ago

covid-19:দৈনিক সংক্রমণ ৩০০-র ঊর্ধ্বেই! ভারতে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ২,৭৯১, থামল মৃত্যু

coronavirus
coronavirus

 

নয়াদিল্লি, ৫ মার্চ : ভারতে কোভিডের দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। শনিবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩২৪ জন। এই সময়ে মৃত্যু হয়নি কারও। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২৪ জন, দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,৪৬,৮৭,৮২০-তে পৌঁছেছে। রবিবার সকাল আটটা পর্যন্ত মৃতের সংখ্যা ৫,৩০,৭৭৫ (১.১৯ শতাংশ)। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ২,৭৯১-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৫৪,২৫৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮০ শতাংশ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ০৬ হাজার ৭২৫ জন প্রাপক, মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৬৪,২২,২০৯। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৪ মার্চ সারা দিনে ভারতে ৯৩,৩২৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।


You might also like!