Country

2 years ago

Mallikarjun Kharge:রাজস্থানের ভোট নিয়ে বৈঠক করল কংগ্রেস, খাড়গে বললেন ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে পৌঁছবে দল

Mallikarjun Kharge
Mallikarjun Kharge

 

নয়াদিল্লি, ৬ জুলাই : রাজস্থানে আসন্ন বিধানসভা ভোট নিয়ে বৃহস্পতিবার প্রস্তুতি বৈঠক করল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, শচীন পাইলট, কে সি বেণুগোপাল, সুখজিন্দর রান্ধাওয়া, গোবিন্দ সিং দোতাসারা-সহ শীর্ষ কংগ্রেস নেতৃত্ব। ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

এই বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে টুইট করে জানান, "জনসেবা, ত্রাণ ও সকলের উন্নতি, রাজস্থান এগিয়ে চলেছে উন্নতির পথে। কংগ্রেস রাজস্থানের প্রতিটি ঘরে ঘরে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জনকল্যাণের পরিকল্পনা নিয়ে গিয়েছে। দল ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জনগণের মাঝে পৌঁছবে। রাজস্থানের প্রতিটি অংশ– কৃষক, ক্ষেতমজুর, যুবক, মহিলা এবং সমাজের প্রতিটি অংশ কংগ্রেস পার্টিতে নিজেদের আস্থা প্রকাশ করছে। আমরা সকলের আশা-আকাঙ্খার যত্ন নেব। রাজস্থানের বর্তমান ও ভবিষ্যৎ দুটোই কংগ্রেসের হাতে নিরাপদ। ইতিহাস পাল্টে যাবে এবার।"


You might also like!