Country

3 years ago

Congress ahead of assembly polls in Karnataka:কর্ণাটকে বিধানসভা ভোটের প্রাথমিক গণনায় এগিয়ে কংগ্রেস, পিছিয়ে বিজেপি

congrss vs bjp
congrss vs bjp

 

বেঙ্গালুরু, ১৩ মে  : কর্ণাটক বিধানসভা ভোটের প্রাথমিক গননায় এগিয়ে রয়েছে কংগ্রেস। শনিবার সকাল ৮টা থেকে ৩৬টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত প্রাথমিক গণনায় ২২৪টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ১১৮ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিজেপি এগিয়ে রয়েছে ৮২টি আসনে। জেডিএস এগিয়ে রয়েছে ১৯টি আসনে।

একাধিক বুথ ফেরত সমীক্ষায় আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাবে কর্ণাটকের বিধানসভা ভোটে। শনিবার গণনা শুরু হতে বুথ ফেরত সেই সমীক্ষার প্রতিফলন দেখা যেতে শুরু করল গণনার প্রাথমিক ফলে। ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় ‘ম্যাজিক ফিগার’ ১১৩। প্রাথমিক গণনায় এগিয়ে থাকার ফলে কংগ্রেস কর্মীরা ইতিমধ্যে উচ্ছ্বাসে মেতেছেন। দিল্লিতে দলের সদর দফতরে উচ্ছ্বাস মেতেছেন হাত শিবিরের কর্মীরা।

উল্লেখ্য শনিবার ভোট গণনা শুরুর আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন কংগ্রেস নেতারা। কর্নাটকের কংগ্রেস নেতা সালিম আহমেদ বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের একবার সরকার গঠন করবে কংগ্রেস। আমরা এই বিষয়ে আত্মবিশ্বাসী। কর্নাটকের জনগণ পরিবর্তন খুঁজছিলেন।’


You might also like!