
শ্রীনগর, ২৬ নভেম্বর : কনকনে ঠান্ডায় রীতিমতো কাঁবু গোটা কাশ্মীর উপত্যকা। সকালে কুয়াশার দাপটে ও রাতের ঠান্ডায় কাঁপছে ভূস্বর্গ। কাশ্মীরের নানা প্রান্তে এখন হিমাঙ্কের নীচে পৌঁছে গিয়েছে তাপমাত্রার পারদ। কাশ্মীরের তুলনায় শীত বেশি কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে। লাদাখের লেহ-তে ঠান্ডায় জল জমে যাচ্ছে বরফে। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা মূলত মেঘলা থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৭-২৮ নভেম্বর সময়কালে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া থাকবে মূলত মেঘলা থাকবে, ২৯-৩০ নভেম্বরে কোথাও কোথাও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ১-৫ ডিসেম্বরও আবহাওয়া মেঘলা থাকবে।
