Country

3 years ago

Cold Wave : শৈত্যপ্রবাহের উত্তর ভারতে, সঙ্গে ঘন কুয়াশাও

Cold Wave
Cold Wave

 

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি : শৈত্যপ্রবাহ বইছে গোটা উত্তর ভারত জুড়ে । সেই সঙ্গে ঘন কুয়াশাও। রবিবার সকাল থেকেই শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এবং উত্তরপ্রদেশের একাংশে।

গত ২৪ ঘণ্টায় উত্তরাখণ্ডের কিছু অংশে, জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজফফরাবাদ এবং হিমাচল প্রদেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি তুষারপাত হয়েছে। অরুণাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, সিকিম, অসম এবং আন্দামান এবং নিকোবরের বেশি কিছু জায়গায় হালকা বৃষ্টিও হয়েছে। ফলে তাপমাত্রা নতুন করে কমতে শুরু করেছে এই সব জায়গায়।

রবিবার সকাল থেকেই দিল্লিতে কনকনে ঠাণ্ডা হাওয়া শুরু হয়েছে। রবিবার সকালে রাজধানীর সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে সোমবার থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে দিল্লিতে। ফলে সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ ডিগ্রি নীচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে উত্তর ভারতগামী অন্তত ২০টি ট্রেন দেরিতে চলছে বলে জানিয়েছে উত্তর রেল।


You might also like!