Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Bishnudeo Sai : নকশালদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে : বিষ্ণুদেও সাই

Bishnudeo Sai (File Picture)
Bishnudeo Sai (File Picture)

 

রায়পুর, ৩১ জানুয়ারি  : নকশালদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে, একথা জোর দিয়ে বললেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। মঙ্গলবার নকশাল ও নিরাপত্তা বাহিনীর কর্মীদের মধ্যে সংঘর্ষে ৩ জন জওয়ানের মৃত্যু হয়েছে এবং ১৪ জন জওয়ান আহত হন। বুধবার মুখ্যমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানান।

আহতরা রায়পুরের নারায়ণ ও বালাজি হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার গভীর রাতে আহত জওয়ানদের হাসপাতালে দেখতে গিয়ে নকশালদের উদ্দেশে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী সাই বলেন, নকশালদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে। ছত্তিশগড়ের সুকমা জেলার জাগারগুন্ডা থানার টেকালগুডেমে মঙ্গলবার নকশাল ও নিরাপত্তা বাহিনীর কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আহত সৈন্যদের সঙ্গে দেখা করতে এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে সেখানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। হাসপাতালগুলিতে গিয়ে মুখ্যমন্ত্রী সাই জওয়ানদের যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকদের। হাসপাতাল পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা, বনমন্ত্রী কেদার কাশ্যপ, ডিজিপি অশোক জুনেজা, মুখ্যমন্ত্রীর সচিব পি. দয়ানন্দ সহ প্রমুখ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…