Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Cloudburst in Uttrakhand : উত্তরাখণ্ডের তেহরিতে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু দু'জনের, পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

Cloudburst in Uttrakhand (symbolic picture)
Cloudburst in Uttrakhand (symbolic picture)

 

তেহরি, ১ আগস্ট : উত্তরাখণ্ডের তেহরি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে দু'জনের মৃত্যু হয়েছে। এসডিআরএফ জানিয়েছে, বুধবার রাতে তেহরি জেলার ঘানসালি এলাকায় জখান্যালীতে মেঘভাঙা বৃষ্টিতে ৩ জন তলিয়ে যান। রাতেই ওই এলাকায় উদ্ধারকাজে নামে এডিআরএফ, রাস্তা থেকে প্রায় ২০০ মিটার গভীর খাদ থেকে একজন আহত ব্যক্তিকে স্ট্রেচারের মাধ্যমে হাসপাতালে আনা হয় এবং দু'টি মৃতদেহ উদ্ধার করা হয়।

এদিকে, টানা বৃষ্টিতে মন্দাকিনী নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্রশাসন গৌরীকুন্ড মন্দির ও আশপাশের এলাকা থেকে মানুষজনকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে। পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, বিপর্যয় মোকাবিলা সচিবের সঙ্গে কথা বলেছেন। তিনি ত্রাণ ও উদ্ধার কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এদিন ঘানসালি এলাকায় গিয়ে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

You might also like!