Country

2 years ago

Chirag Paswan met nityananda rai : পাটনায় নিত্যানন্দ সকাশে চিরাগ, কেন্দ্রীয় মন্ত্রী বললেন আমাদের সাক্ষাৎ সর্বদাই ভালো হয়

Chirag Paswan met nityananda rai (File Picture )
Chirag Paswan met nityananda rai (File Picture )

 

পাটনায়, ৯ জুলাই : বিহারের রাজধানী পাটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা নিত্যানন্দ রাই-এর সঙ্গে সাক্ষাৎ করলেন লোক জনশক্তি পার্টির সভাপতি ও সাংসদ চিরাগ পাসওয়ান। রবিবার সকালে আচমকাই নিত্যানন্দ রাই-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন চিরাগ পাসওয়ান। চিরাগের সঙ্গে সাক্ষাতের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, আমাদের সাক্ষাৎ সর্বদাই ভালো।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিত্যানন্দ রাই বলেছেন, "এটা আমাদের পুরনো বাড়ি। আমরা যখনই দেখা করি তখন সেই সর্বদাই ভালো হয়। রামবিলাস পাসওয়ান এবং বিজেপি জনগণের কল্যাণে কাজ করেছে.. প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তার ভয়ে রয়েছে বিরোধী ঐক্য। তাঁদের নেই কোনও নেতা অথবা কোনও নীতি, নীতি, সেবা এবং নেতৃত্ব সম্পর্কে প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে শেখা উচিত তাঁদের।"

You might also like!