Country

2 years ago

Chief Minister Yogi paid tribute to the late BJP MLA:প্রয়াত বিজেপি বিধায়ককে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী যোগীর

Chief Minister Yogi paid tribute to the late BJP MLA
Chief Minister Yogi paid tribute to the late BJP MLA

 

শাহজাহানপুর, ১০ জানুয়ারি  : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়াত বিজেপি বিধায়ককে শ্রদ্ধা নিবেদন করেছেন। গত ৫ জানুয়ারি বিজেপি বিধায়ক মানবেন্দ্র সিং-এর জীবনাবসান হয়। বুধবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর পৈত্রিক ভিটে ঢাকিয়া পারভেজপুরে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান। মানবেন্দ্র সিং-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে তাঁকে আবেগঘন শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

যোগী আদিত্যনাথ প্রয়াত বিজেপি বিধায়কের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সম্ভাব্য সবরকম সাহায্যের আশ্বাস দেন। যোগী এদিন প্রয়াত বিধায়কের বড় ছেলে অরবিন্দ সিং-য়ের সঙ্গেও দেখা করেন। মুখ্যমন্ত্রী জানান, বিধায়ক মানবেন্দ্র সিং আমাদের পরিবারের সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে বিজেপি পরিবারের এক অপূরণীয় ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রীকে তাঁদের মধ্যে দেখে চোখের জল ধরে রাখতে পারেননি পরিবারের সদস্যরাও। মুখ্যমন্ত্রী তাঁদের সান্ত্বনা দেন। প্রায় ৩০ মিনিট সেখানে থাকার পর মুখ্যমন্ত্রী যোগী বেরেলির উদ্দেশ্যে রওনা দেন। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গ্রামে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। যোগীর আগমনের কারণে এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলার সকল জনপ্রতিনিধি ও বিজেপির আধিকারিকরা।


You might also like!