আহমেদাবাদ, ১৮ অক্টোবর : গুজরাটের আহমেদাবাদের নিকোল এলাকায় শ্রী খোডালধাম ট্রাস্ট আয়োজিত নবরাত্রি মহোৎসব-এ অংশ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। মঙ্গলবার রাতে আহমেদাবাদের নিকোল এলাকায় আয়োজিত হয় নবরাত্রি অনুষ্ঠান, সেই মহোৎসবে অংশ নিয়ে আদিশক্তি মা অম্বা ও মাতা খোডালের কাছে প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী প্যাটেল। তিনি উৎসবে অংশ নিয়ে গরবাও দেখেন।
জমকালো অনুষ্ঠান আয়োজনের জন্য খোডালধাম ট্রাস্টের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংসদ হাসমুখভাই প্যাটেল, আসারওয়া বিধায়ক দর্শনাবেন বাঘেলা, ঠক্করবাপা নগরের বিধায়ক কাঞ্চনবেন রাদাদিয়া, ভাস্ট্রাল বিধায়ক বাবুভাই যাদব, আহমেদাবাদের মেয়র প্রতিভা জৈন এবং খোডালধামের ট্রাস্টি ধ্রুব তোগাদিয়া-সহ প্রচুর নাগরিকবৃন্দ নবরাত্রি মহোৎসব-এ উপস্থিত ছিলেন।
