Country

2 years ago

Piyush Goyal:কেন্দ্রীয় সরকার পাটজাত পণ্যের রফতানি বৃদ্ধিতে বিশেষ জোর দিচ্ছে : পীযূষ গোয়েল

Piyush Goyal
Piyush Goyal

 

কলকাতা, ৬ জানুয়ারি : কেন্দ্রীয় সরকার পাটজাত পণ্যের রফতানি বৃদ্ধিতে বিশেষ জোর দিচ্ছে। শনিবার কলকাতায় নিউটাউনে জাতীয় পাট পর্ষদ ও ভারতীয় পাট নিগমের নতুন পাটসন ভবনের উদ্বোধন করে এমনটাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানিয়েছেন, ২০১৬-১৭ অর্থবর্ষে পাটের রফতানির পরিমাণ ছিল ৫৯০ কোটি। বর্তমানে তা বেড়ে ১৫০০ কোটিতে পৌঁছেছে।

পীযূষ গোয়েল বলেন, দেশের অর্থনীতিতে পাট শিল্পের বিশেষ ভূমিকা রয়েছে। কৃষক-সহ দরিদ্র মানুষদের অর্থনীতির ভীত হয়ে উঠেছে এই শিল্প এবং কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া কর্মসূচির বিশেষ উদাহরণ। তাই অর্থনীতির উন্নতিতে পাট শিল্পের উন্নয়ন বিশেষ জরুরী। মন্ত্রী জানান, ভারত বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৫০ শতাংশ পাট উৎপাদন হয়। ফলে কলকাতা পাট শিল্পের রাজধানীতে পরিণত হয়েছে। তাই দেশে পাট শিল্পের উন্নতিতে রাজ্য সরকারের সহায়তাও প্রয়োজন বলে তিনি দাবি করেন। আগামী ২০৪৭ সালে স্বাধীনতার ১০০ বছরে বিকশিত ভারত গড়ে তোলার সংকল্পে পশ্চিমবঙ্গকে এগিয়ে আসতে হবে বলে গোয়েল স্পষ্ট জানিয়েছেন। কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোস, মন্ত্রকের সচিব রচনা শাহ, জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তী প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

You might also like!