
নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি: কৃষকদের কল্যাণের সঙ্গে সম্পর্কিত প্রতিটি সিদ্ধান্ত পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার। দেশের অন্নদাতাদের আশ্বস্ত করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী জানিয়েছেন, এরই পরিপ্রেক্ষিতে আখ ক্রয়ের মূল্য বৃদ্ধির ঐতিহাসিক অনুমোদন দেওয়া হয়েছে। মাইক্রোব্লগিং সাইট এক্স-এ প্রধানমন্ত্রী মোদী আরও জানান, এই পদক্ষেপ আমাদের কোটি কোটি আখ উৎপাদনকারী কৃষকদের উপকৃত করবে।"
প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের একটি টুইটের প্রেক্ষিতে বৃহস্পতিবার এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী। পীযূষ গোয়েল জানান, "আখ চাষিদের জন্য মোদী সরকারের বড় উপহার! কৃষকদের স্বার্থে মোদী সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে চিনি মরসুম ২০২৪-২০২৫ (অক্টোবর-সেপ্টেম্বর)-এর জন্য এফআরপি বাড়িয়ে ৩৪০ টাকা প্রতি কুইন্টাল করেছে। এই টুইটের প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী মোদী জানান, কৃষকদের কল্যাণের সঙ্গে সম্পর্কিত প্রতিটি সিদ্ধান্ত পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের সরকার।
