Country

2 years ago

Supreme Court : বুধে অনুমোদন কেন্দ্রের, বৃহস্পতিতে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ প্রসন্ন বি ভারালের

Prasanna B Bharal
Prasanna B Bharal

 

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি প্রসন্ন বি ভারালে। বৃহস্পতিবার সকালে প্রসন্ন বি ভারালে-কে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণেই আয়োজিত এক অনুষ্ঠানে বিচারপতি ভারালে-কে শপথবাক্য পাঠ করান। প্রসঙ্গত, বুধবারই কেন্দ্রের তরফে বিচারপতি ভারালে-র নাম সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়। আর বৃহস্পতিবার তিনি শপথগ্রহণ করেছেন।

You might also like!