Country

3 years ago

CBSE Board Exam : সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশের পরীক্ষা শুরু, বিশেষ উৎসাহী পরীক্ষার্থীরা

CBSE Board Exam
CBSE Board Exam

 

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি : কলকাতা থেকে রাঁচি, দিল্লি থেকে দেহরাদূন, চেন্নাই থেকে লখনউ-বুধবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। বুধবার সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা শেষ হবে আগামী ৫ এপ্রিল। 

কোভিড-আতঙ্ক কাটিয়ে নতুন করে ছন্দে ফিরেছে শিক্ষাঙ্গনের পঠনপাঠন। এদিন দেশের সর্বত্রই পরীক্ষার্থীদের চোখে-মুখে ছিল যথেষ্ট আনন্দ। ছাত্র-ছাত্রীদের যথেষ্ট উৎসাহী দেখা গিয়েছে। একরাশ আনন্দ নিয়ে সবাই পরীক্ষা দিতে আসেন।

You might also like!