Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Delhi : দিল্লির আইটিও ইন্টারসেকশনে আগুনের গ্রাসে গাড়ি, দমকলের তৎপরতায় পরিস্থিতি সামাল দেওয়া গেল

Car catches fire at the busy ITO intersection
Car catches fire at the busy ITO intersection

 

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর : দিল্লির ব্যস্ততম আইটিও ইন্টারসেকশনে আগুন ধরে গেল একটি গাড়িতে। সোমবার সকালে আচমকাই একটি গাড়িতে আগুন ধরে যায়, প্রাণ ভয়ে রাস্তার মাঝখানে গাড়িটি দাঁড় করিয়ে বেড়িয়ে পড়েন চালক। গাড়িতে মোট কতজন ছিলেন, তা জানা যায়নি। মুহূর্তের মধ্যেই গাড়িটিতে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। আগুনের লেলিহান শিখায় গাড়িটি পুড়ে গিয়েছে।

গাড়িটিতে আগুন লাগা মাত্রই চারিদিক থেকে ঘিরে ফেলা হয়, খবর দেওয়া হয় দমকলে। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ও দমকল সূত্রের খবর, এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে, যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…