Country

3 years ago

Budget Session 2023 : আগামী ৩১ জানুয়ারি শুরু হচ্ছে ২০২৩ বাজেট অধিবেশন, চলবে ৬ এপ্রিল পর্যন্ত

The Budget Session 2023
The Budget Session 2023

 

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি: আগামী:  ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন, ২০২৩। ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে এপ্রিল মাসের ৬ তারিখ পর্যন্ত। স্বাভাবিক অবকাশ-সহ ৬৬ দিনের মধ্যে ২৭টি কাজের দিন পাওয়া যাবে।

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী টুইট করে শুক্রবার জানিয়েছেন, সংসদের বাজেট অধিবেশন ৩১ জানুয়ারি থেকে শুরু হবে এবং স্বাভাবিক অবকাশ-সহ ৬৬ দিনের মধ্যে ২৭টি কাজের দিন পাওয়া কবে। বাজেট অধিবেশন চলবে ৬ এপ্রিল পর্যন্ত। ১৪ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ অবধি ছুটি থাকবে, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী।

প্রসঙ্গত, ২০২৩ সালে একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা ভোট, বছর ঘুরলেই রয়েছে ২০২৪ লোকসভা ভোট। এমন সমস্ত হাইভোল্টেজ রাজনৈতিক অগ্নিপরীক্ষার আগে, নির্মলা সীতারমনের অর্থ দফতরের সামনে ২০২৩ বাজেট অন্যতম বড় চ্যালেঞ্জ।

You might also like!