Breaking News
 
WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

Country

2 years ago

BSP chief Mayawati:লোকসভা নির্বাচনের প্রস্তুতির জন্য নেতাদের নিয়ে বিএসপি প্রধানের বৈঠক আজ

BSP chief Mayawati
BSP chief Mayawati

 

লখনউ, ১ অক্টোবর  : বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে একটি বিশেষ বৈঠক ডেকেছেন। এই বৈঠকে উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের বর্ষীয়ান নেতাদের এবং জেলা প্রধানদের উপস্থিত থাকতে বলা হয়েছে। লখনউতে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা। এই বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হবে এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু আলোচনাও হওয়ার পরিকল্পনা রয়েছে।

সূত্রের তরফে জানা গিয়েছে এই বৈঠক ১১টায় শুরু হওয়ার কথা। বৈঠকে মহিলা সংরক্ষণ বিলে অন্যান্য অনগ্রসর শ্রেণী ও এসসি-এসটিদের অংশগ্রহণ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানোর বিষয় নিয়ে আলোচনা হবে।

সেপ্টেম্বর মাসের শুরুতে মায়াবতী বলেছিলেন, তাঁর দলের নেতারা আগামী বছরের লোকসভা নির্বাচনের প্রস্তুতি জোরদার করার জন্য কাজ করছেন। বসপা প্রধান এক্স হ্যান্ডেলে লেখেন, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের পরে বিএসপি-র বর্ষীয়ান নেতারা এবার ঝাড়খণ্ডে দলীয় সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন। রাজ্যের ১৪টি আসনের জন্য প্রার্থীদেরও নির্বাচন করেছেন তাঁরা।

You might also like!