Country

2 years ago

Uttar Pradesh: বুলন্দশহরে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু, হতাহতের ঘটনা ঘটেনি

Bridge under construction collapsed in Bulandshahr, no casualty
Bridge under construction collapsed in Bulandshahr, no casualty

 

বুলন্দশহর, ৩০ মার্চ: বিহারের পর এবার উত্তর প্রদেশ! উত্তর প্রদেশের বুলন্দশহর জেলায় ভেঙে পড়ল একটি নির্মীয়মান সেতু। শুক্রবার রাতে বুলন্দসহরে গঙ্গার ওপর নির্মিত একটি নির্মীয়মান সেতুর একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় কেউ হতাহত হননি।

এই সেতু ভেঙে পড়ার ঘটনায় উত্তর প্রদেশ সরকারের তীব্র সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্ৰধান অখিলেশ যাদব। তিনি এক্স-এ ভেঙে পড়া সেতুর ভিডিও আপলোড করে লিখেছেন, "জনসাধারণ জানতে চাইছেন, ঠিকাদারের কাছ থেকে বিজেপি কত টাকা ''নির্বাচনী দান'' নিয়েছে। গঙ্গার উপর নির্মিত সেতুটি নির্মাণের সময়ই ভেঙে পড়ল?"

You might also like!