
সোলন, ২৫ আগস্ট : হরিয়ানার পিঞ্জোর-বাড্ডি সড়কের সেতু ভেঙে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে সেতুর বিকল্প পথ তৈরি করে যানচলাচল করানো হয়।
শুক্রবার সকালে হরিয়ানার পিঞ্জোর জেলার বিবি এন-এর সংযোগকারী সেতুটি ভেঙে পড়ে। মাঝপথে সেতু ভেঙে যাওয়ায় ওই রুটের সমস্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। তার ফলে বিপাকে পড়েন মানুষজন। প্রবল বৃষ্টিতে সেতুটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। যদিও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই সেতু ভেঙে যাওয়ায় এখানে অস্থায়ী রুট তৈরি করতে কিছুটা সময় লাগে। কিন্তু জনসাধারণের সুবিধার্থে কালকা হয়ে বিকল্প পথ তৈরি করা হয়েছে। এখন সেখান দিয়েই যান চলাচল চলছে।
