Country

2 years ago

Delhi Airport: দিল্লি বিমানবন্দরে বোমার হুমকি ফোন

Bomb threat calls at Delhi Airport
Bomb threat calls at Delhi Airport

 

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি: দিল্লি বিমানবন্দরে বোমার হুমকি ফোন মেলায় আতঙ্ক ছড়ায়। মঙ্গলবার সকালে দিল্লি থেকে কলকাতাগামী একটি বিমানে বোমা থাকার একটি ফোন আসে।

প্রোটোকল অনুসারে সমস্ত সতর্কতা অবলম্বন করে বিমানটি খোঁজা হয়। তল্লাশি করে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। কে ফোন করে হুমকি দিয়েছে তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ। ডিসিপি ঊষা রঙ্গনানি জানান, ভোর সোয়া ৫টায় দিল্লি থেকে কলকাতাগামী বিমানে বোমা রয়েছে বলে খবর পান। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হয়। কয়েক ঘণ্টা তদন্তের পর ফোনটিকে একটি প্রতারণা বলে পুলিশের তরফ থেকে ঘোষণা করা হয়। বর্তমানে পুলিশ অভিযুক্তকে খোঁজার চেষ্টা শুরু করেছে।

You might also like!