Country

2 years ago

Jammu tawai express: দিল্লি-জম্মু তাওয়াই রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্ক! তল্লাশিতে মিলল না কিছুই

Delhi-Jammu Tawai Rajdhani Express )File Picture )
Delhi-Jammu Tawai Rajdhani Express )File Picture )

 

সোনিপত, ২৯ জুলাই : ভুয়ো ফোনকলের পর বোমাতঙ্ক ছড়াল দিল্লি-জম্মু তাওয়াই রাজধানী এক্সপ্রেসে। শুক্রবার রাতে কেউ একজন ফোন করে বলে দিল্লি-জম্মু তাওয়াই রাজধানী এক্সপ্রেসে বোমা রয়েছে, এই খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ট্রেনটি সেই সময় হরিয়ানার সোনিপতে ছিল, সোনিপতে রেল স্টেশনে ট্রেনে তল্লাশি চালানো হয় রাতেই। দীর্ঘ তল্লাশির পরও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। উত্তর রেলের সিপিআরও দীপক কুমার বলেছেন, শুক্রবার রাত ৯.৩৫ মিনিট নাগাদ সোনিপত স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছয় দিল্লি-জম্মু তাওয়াই রাজধানী এক্সপ্রেস।

বোমাতঙ্কের জেরে স্টেশনে এসে পৌঁছয় আরপিএফ ও জিআরপি, এসে পৌঁছয় দমকল ও অ্যাম্বুলেন্সও। ভোররাত পর্যন্ত ট্রেনে তল্লাশি চালানো হয়। কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া হয়নিম এরপর ভোররাত দু''টো নাগাদ গন্তব্যের উদ্দেশে রওনা হয় ট্রেনটি।


You might also like!