Country

2 years ago

Muslim vote share: মুসলিম ভোট কমাতেই বিজেপির ডিলিমিটেশন প্রক্রিয়া, অভিযোগ এআইইউডিএফ-প্রধান বদরউদ্দিনের

BJP's delimitation process to reduce Muslim votes, AIUDF chief Badaruddin alleged
BJP's delimitation process to reduce Muslim votes, AIUDF chief Badaruddin alleged

 

গুয়াহাটি, ২১ জুন : মুসলিম ভোট হ্রাস করতেই ডিলিমিটেশন প্রক্রিয়ায় মত্ত হয়েছে বিজেপি৷ অভিযোগ করেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-প্রধান বদরউদ্দিন আজমল৷ বদরউদ্দিন মনে করেন, গতকাল ভারতের নির্বাচন কমিশন অসমের সংসদীয় ক্ষেত্র এবং বিধানসভা কেন্দ্রের যে খসড়া ডিলিমিটেশন প্রস্তাব প্রকাশ করেছে, তা দেখে মনে হচ্ছে, এতে এআইইউডিএফ-এর ক্ষতি হবে, পক্ষান্তরে কংগ্রেসের লাভ হবে, কমপক্ষে ১০ থেকে ১২টি আসন বৃদ্ধি পাবে কংগ্রেসের৷ সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ার বিরোধিতা করে শীঘ্রই তিনি নয়াদিল্লি যাবেন, বলেছেন আজমল৷

অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট-প্রধান বদরুদ্দিন আজমল বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মিলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা যা করেছেন তাতে নিশ্চিত, অসমে কেবল দুই দল বিজেপি ও কংগ্রেসকে রাখার পক্ষে ওকালতি করছেন তিনি’ (হিমন্তবিশ্ব শর্মা)। আজমল বলেন, ‘এর একমাত্র উদ্দেশ্য হলো মুসলিম ভোট কমানো। বিজেপির এই উদ্দেশ্য অত্যন্ত খারাপ, আমরা এর সমর্থন করি না।’

এআইইউডিএফ-প্রধান জোর দিয়ে বলেন, তাঁর দল এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য একটি বৈঠকের আহ্বান জানিয়েছেন। প্রস্তাবিত সীমানা পুনর্নির্ধারন খসড়া সম্পর্কে তাঁর মতবিরোধের বিষয়ে কংগ্রেসের দাবির বিষয়ে কথা বলতে গিয়ে বদরউদ্দিন বলেন, কংগ্রেস এবং বিজেপির মধ্যে শক্তিশালী গোপন বোঝাপড়া রয়েছে। কংগ্রেসের সুবিধা করে দিতেই এই কর্ম করেছেন হিমন্তবিশ্ব শর্মা। এতে প্রমাণিত, কংগ্রেস ‘বি’ নয়, বরং অসমে বিজেপি-র ‘এ প্লাস’ দল কংগ্রেস, বলেন এআইইউডিএফ-প্রধান।

You might also like!