Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

G Kishan Reddy: তেলেঙ্গানায় সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি, ভোট দেওয়ার পর বললেন জি কিশান রেড্ডি

BJP will get majority in Telangana, says G Kishan Reddy after polling
BJP will get majority in Telangana, says G Kishan Reddy after polling

 

হায়দরাবাদ, ৩০ নভেম্বর: তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা তেলেঙ্গানার বিজেপি সভাপতি জি কিশান রেড্ডি। বৃহস্পতিবার সকালে ভোট দেওয়ার পর জি কিশান রেড্ডি বলেছেন, "জনগণের উচিত নিজেদের ভোটাধিকার প্রয়োগ করা। আমি জনগণের কাছে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য আবেদন করছি। আমি জনগণকে বলতে চাই, আজ আপনাদের কাছে সরকার বেছে নেওয়ার সুযোগ। জনগণকে প্রার্থী অথবা দলের দিকে তাকাতে হবে, মদের প্রলোভনে না পড়ে।"

বৃহস্পতিবার সকালে হায়দরাবাদের বরকতপুরায় ভোট দিয়েছেন জি কিশান রেড্ডি। ভোট দেওয়ার পর তিনি আরও দাবি করেছেন, "আমাদের অন্য দলের বিধায়কদের প্রয়োজন নেই। আমরা রাজ্যে নিজেরাই সরকার গঠন করব। তেলেঙ্গানায় আমরা সংখ্যাগরিষ্ঠতা পাব।" রেড্ডির কথায়, "তেলেঙ্গানার ভবিষ্যতের জন্য এবং একটি ভাল সরকারকে ক্ষমতায় আনতে, আমি জনগণের কাছে ভোট দেওয়ার জন্য আবেদন করছি।"

You might also like!