Country

2 years ago

Atishi Marlena: ইডি-র মাধ্যমে বিরোধীদের নির্মূল করতে চায় বিজেপি : অতিশী

Atishi Marlena
Atishi Marlena

 

নয়াদিল্লি, ৩ জানুয়ারি  : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সমনে সাড়া না দেওয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে উপর্যুপরি আক্রমণ শানাচ্ছেন বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দ। পাল্টা বিজেপিকে আক্রমণ করলেন দিল্লির মন্ত্রী অতিশী। তাঁর কথায়, "ইডি-র মাধ্যমে বিরোধীদের নির্মূল করতে চায় বিজেপি।"

বুধবার এক সাংবাদিক সম্মেলনের অতিশী বলেছেন, "দু'বার সমন পাওয়ার পর, অরবিন্দ কেজরিওয়াল ইডি-কে চিঠি লিখে জানতে চেয়েছিলেন, কেন তাঁকে এজেন্সি ডাকছে? ইডি এখনও পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের প্রশ্নের উত্তর দেয়নি। ইডি আধিকারিকরাও জানেন, এই সমন আসলে বেআইনি, তাঁরা সত্য বলতে পারছে না যে তাঁরা বিজেপি অফিস থেকে আদেশ পেয়েছে। দেড় বছর ধরে তদন্ত করেও এক টাকারও প্রমাণ পাওয়া যায়নি...এই সমন শুধুমাত্র লোকসভা নির্বাচনের জন্য। লোকসভা নির্বাচনের জন্য সমস্ত দল একত্রিত হচ্ছে এবং তাই বিজেপি ইডি-র মাধ্যমে বিরোধীদের নির্মূল করতে চায়।"


You might also like!