
রাঁচি, ১৪ আগস্ট: দুস্কৃতীদের গুলিতে গুরুতর আহত বিজেপি নেতা ও কয়লা ব্যবসায়ী রাজেন্দ্র সাহুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে মেডিকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি।
১২ আগস্ট লাতেহার জেলার বালুমাথে দুস্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন রাজেন্দ্র সাহু । তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকায় ভর্তি করা হয়েছিল। এদিন সকালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে রবিবার বালুমাথ বন্ধ রাখা হয়। পুলিশ এখন পর্যন্ত রাজেন্দ্র সাহুর খুনিদের ধরতে পারেনি।
