Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Atishi Singh:'অপারেশন লোটাস ২.০'-এর মাধ্যমে বিজেপি দিল্লি সরকারের পতনের চেষ্টা করছে : আতিশি সিং

Atishi Singh
Atishi Singh

 

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি : 'অপারেশন লোটাস ২.০'-এর মাধ্যমে বিজেপি দিল্লি সরকারের পতনের চেষ্টা করছে, একথা বলেন এএপি নেত্রী আতিশি সিং। শনিবার তিনি একটি সাংবাদিক সম্মেলনে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।

আতিশি এদিন অভিযোগ করে বলেন, বিজেপি 'অপারেশন লোটাস ২.০'- অভিযানের মাধ্যমে দিল্লি সরকারের পতন ঘটাতে চাইছে। তিনি অভিযোগ করে আরও বলেন, বিজেপি, এএপি-র কিছু নেতাকে ঘুষ দিয়ে দল থেকে পদত্যাগ করতে প্ররোচিত করছে। এএপি নেত্রী এবং মন্ত্রী জানান, ভারতীয় জনতা পার্টি 'অপারেশন লোটাস ২.০' অভিযান শুরু করেছে । যাকে কাজে লাগিয়ে বিজেপি গণতান্ত্রিকভাবে নির্বাচিত এএপি দলের পতনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাতজন সাংসদের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে, তাঁরা জানিয়েছে বিজেপির কিছু ব্যক্তি তাদের বলেছে, খুব শীঘ্রই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে। তারপর তাদের বিজেপিতে যোগদান করার জন্য বলা হয়েছে। ২৫ কোটি টাকা তাদের বিজেপির পক্ষ থেকে ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও এদিন আতিশি অভিযোগ করেন। তিনি আরও বলেন, এই অভিযানের মাধ্যমে বিজেপি রাজ্যগুলির ক্ষমতা দখল করার চেষ্টায় আছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…