Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Loksabha Election : পাখির চোখ লোকসভা, নতুন ভোটারদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী, বাংলায় তোরজোড় বিজেপির

Narendra Modi
Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনে এবার বিজেপির লক্ষ্য নতুন ভোটাররা । জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দেশের নতুন ভোটারদের সঙ্গে কথা বলবেন । আগামী ২৪ জানুয়ারী জাতীয় স্তরের একটি সম্মেলনের ব্যবস্থাও করা হয়েছে । সেখানেই নতুন ভোটারদের সঙ্গে ভার্চুয়ালি কথাবার্তা হবে মোদীর । তাই সম্মেলনের আগে বাংলার নতুন ভোটারদের জমায়েত করাতে তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব ।

রাজ্য বিজেপি সূত্রে খবর, বিধানসভা ভিত্তিক নতুন ভোটারদের জমায়েতের পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির । বঙ্গ বিজেপি সূত্রে খবর, প্রতিটি বিধানসভা এলাকায় যুব মোর্চা নেতাদের সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে । একইসঙ্গে এলাকার নতুন ভোটারদের সঙ্গে বেশি করে যোগাযোগ রাখতে বলা হয়েছে ।

লোকসভা নির্বাচনে এবার বাংলায় বিজেপির টার্গেট ৩৫ টি আসন । সেই লক্ষেই যুদ্ধের ময়দানে নেমে পড়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব । নির্দিষ্ট লক্ষে পৌঁছতে এবার বড় ফ্যাক্টর হতে পারেন নতুন ভোটাররা । তাই তাঁদের সঙ্গে জনসংযোগ স্থাপনের চেষ্টা শুরু হয়েছে । উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলায় ৪২টি আসনের মধ্যে ১৮টি আসন জিতেছিল বিজেপি ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…