Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Darang road accident: দরঙের দলগাঁওয়ে সড়ক দুৰ্ঘটনা, গুরুতর আহত বাইকার

Biker seriously injured in road accident at Dalgaon in Darang
Biker seriously injured in road accident at Dalgaon in Darang

 

দরং, ১০ আগস্ট: দরং জেলার অন্তৰ্গত দলগাঁও বিধানসভা এলাকার বেসিমারি এলাকায় সংঘটিত ভয়ংকর এক সড়ক দুৰ্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন জনৈক মোটর বাইক আরোহী। গুরুতর আহতকে বেসিমারি উন্নয়ন খণ্ড দফতরের কৰ্মচারী আব্দুল হক বলে পরিচয় পাওয়া গেছে৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দরং জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনা আজ বৃহস্পতিবার সকালে দলগাঁও থানাধীন ১৫ নম্বর জাতীয় সড়কে সংঘটিত হয়েছে। এদিন সকালে নিজের মোটর বাইকে করে আব্দুল হক তাঁর অফিসে যাচ্ছিলেন। অফিসের কাছেই দুরন্ত এএস ১৩ এসি ১২৫৩ নম্বরের একটি যাত্রীবাহী আল্ট্ৰা বাস আব্দুলের বাইকে সজোরে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান আব্দুল।

খবর পেয়ে কিছুক্ষণ পর অকুস্থলে পৌঁছে পুলিশ। তাঁরা রক্তাক্ত আব্দুল হককে সংজ্ঞাহীন অবস্থায় রাস্তা থেকে তুলে দরং হাসপাতালে পাঠায়৷ তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

You might also like!