Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

9 months ago

3 Terrorists Killed In Encounter: শোপিয়ানে বড়সড় সাফল্য, এনকাউন্টারে মৃত্যু ৩ লস্কর জঙ্গির

3 Terrorists Killed In Encounter In Jammu And Kashmir's Shopian
3 Terrorists Killed In Encounter In Jammu And Kashmir's Shopian

 

শ্রীনগর, ১৩ মে : জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মঙ্গলবার মৃত্যু হয়েছে লস্কর-ই-তৈবা সংগঠনের ৩ সন্ত্রাসবাদীর। মঙ্গলবার সকালে শোপিয়ানের শুকরু কেল্লের বনাঞ্চলে বেশ কয়েক জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পান নিরাপত্তা বাহিনীর জওয়ানরা।
ওই এলাকায় অন্তত চার জন জঙ্গি লুকিয়ে ছিল বলে জানা যায়। সন্ত্রাসীদের খোঁজে বাহিনীর অভিযান শুরু হতেই দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়। শোপিয়ানের ওই সন্ত্রাসবাদীরা পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-এ-তৈবার সঙ্গে জড়িত। শীর্ষ এক পুলিশ কর্তা জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার কেল্লেরের শুকরু বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে লস্কর-ই-তৈবার তিন সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত জঙ্গিদের মধ্যে দু'জনের নাম ও পরিচয় জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রের খবর, নিহত জঙ্গিদের নাম শোপিয়ানের বাসিন্দা শাহিদ কুত্তায় ও আদনান শফি দার। ২০২৩ সালের ৮ মার্চ লস্কর সংগঠনে যোগ দিয়েছিল শাহিদ। ২০২৪ সালের ৮ এপ্রিল ড্যানিশ রিসোর্টে গুলি চালানোর ঘটনায় সে জড়িত ছিল, যেখানে দুই জার্মান পর্যটক এবং একজন চালক আহত হন। এছাড়াও ২০২৪ সালের ১৮ মে শোপিয়ানের হীরপোরায় বিজেপির সরপঞ্চের হত্যাকাণ্ডে সে জড়িত ছিল। আদনান লস্কর জঙ্গি সংগঠনে যোগ দেয় ২০২৪ সালের ১৮ অক্টোবর।

You might also like!