
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাক্তন আইপিএস ও বিজেপি নেত্রী ভারতী ঘোষ ও ঘনিষ্ঠদের বাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। সেই টাকা রাখা ছিল ঘাটা মহকুমা অফিসের ট্রেজারিতে। সূত্রের খবর, সেই টাকার একাংশ জলে নষ্ট হয়ে গেছে। যার পরিমাণ প্রায় ২ কোটি। কীভাবে এই টাকা নষ্ট হল, তা নিয়ে এবার তদন্ত শুরু করেছে সিআইডি।
জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকা নোটবন্দির আগের পুরনো নোটে। বাকি টাকা ইতিমধ্যেই ট্রেজারি থেকে সরানো হয়েছে। সম্প্রতি সিআইডির পদস্থ আধিকারিক ঘাটালে এসেছিলেন। কোন গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে, তাও খুঁজবেন সিআইডি আধিকারিকরা।
