Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Bharat Jodo yatra : হিমাচলে প্রবেশ করল ভারত জোড়ো যাত্রা, রাহুল বললেন সংসদে কথা বলতে দেওয়া হয়নি আমাদের

Bharat Jodo Yatra
Bharat Jodo Yatra

 

ঘাটোতা, ১৮ জানুয়ারি : হিমাচল প্রদেশে প্রবেশ করল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। বুধবার সকালে হিমাচল প্রদেশের ঘাটোতায় কংগ্রেসের দলীয় পতাকা হস্তান্তরের পর শুরু হয় পদযাত্রা। সেই সময় ঘন কুয়াশা ছিল, সেই কুয়াশার মধ্যেই রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। এদিন পদযাত্রা শুরু হওয়ার প্রাক্কালে রাহুল গান্ধী অভিযোগ করেছেন, সংসদে কথা বলতে দেওয়া হয়নি তাঁদের।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারত জোড়ো যাত্রার আগে, আমরা সংসদে বিভিন্ন সমস্যা উত্থাপন করার চেষ্টা করেছি। কিন্তু তাঁরা সংসদে আমাদের সমস্যা উত্থাপন করতে দেয়নি, কথা বলতে দেওয়া হয়নি আমাদের। আমরা ভারতের প্রতিষ্ঠানের মাধ্যমেও তা করতে পারি না, বিচার বিভাগ হোক অথবা সংবাদ মাধ্যম, তাঁরা সবাই বিজেপি-আরএসএস-এর চাপে আছে। তাই আমরা কন্যাকুমারী থেকে যাত্রা শুরু করেছি।"

কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা সমাপ্ত হবে জম্মু ও কাশ্মীরে। এ প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, "দেবভূমি হিমাচল প্রদেশে আসার জন্য, আমরা যাত্রার রুট পরিবর্তন করেছি। আমরা কম সময় দিতে পেরেছি, কারণ গান্ধীজির প্রয়াণ দিবসে আমাদের শ্রীনগর পৌঁছতেই হবে।" এদিন সকালে ভারত জোড়ো যাত্রায় অংশ নেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ও হিমাচলের প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা সিং প্রমুখ।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…