Breaking News

 

Country

2 years ago

Rajasthan:রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভজনলাল শর্মা

Bhajanlal Sharma is the new Chief Minister of Rajasthan
Bhajanlal Sharma is the new Chief Minister of Rajasthan

 

জয়পুর, ১২ ডিসেম্বর  : রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভজনলাল শর্মা। মঙ্গলবার বিজেপি বিধানসভা দলের বৈঠকে পর্যবেক্ষক রাজনাথ সিংয়ের উপস্থিতিতে ভজনলাল শর্মার নাম অনুমোদন করা হয়।

মঙ্গলবার জয়পুরের সর্দার পটেল মার্গে বিজেপির রাজ্য দফতরে বিজেপির সদ্যজয়ী বিধায়কেদের বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা ব্রাহ্মণ নেতা ভজনলাল শর্মার নাম ঘোষণা করলেন তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক।শর্মা প্রথমবারের মতো বিধায়ক হয়েছেন। তিনি জয়পুরের সাঙ্গানার বিধানসভা আসন থেকে পুষ্পেন্দ্র শর্মাকে পরাজিত করে নির্বাচনে জিতেছিলেন।

You might also like!