Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Passenger hit Indigo pilot: ইন্ডিগোর বিমানে বেনজির ঘটনা! পাইলটকে ঘুষি যাত্রীর, আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ

Passenger hit Indigo pilot
Passenger hit Indigo pilot

 

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি: ইন্ডিগোর বিমানে ঘটে গেল বেনজির ঘটনা! পাইলটকে সপাটে ঘুষি মারলেন যাত্রী। দিল্লি পুলিশ জানিয়েছে, পাইলট যখন ঘোষণা করছিলেন, সেই সময় একজন যাত্রী বিমানের ভিতরে ইন্ডিগো ক্যাপ্টেনকে প্রহার করেন। দিল্লি পুলিশ জানিয়েছে, "আমরা অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেব।" ওই যাত্রীর বিরুদ্ধে ইন্ডিগোও মামলা দায়ের করেছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ডিসিপি বলেছেন, আমরা অভিযোগ পেয়েছি, যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, বিমান দেরি হওয়ার ঘোষণা শুনে মেজাজ হারান ওই যাত্রী। সোজা উঠে যান পাইলটের সামনে। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানের মধ্যে ব্যাপক গোলমাল হয়। ভাইরাল হওয়া একটি ভিডিও-তে দেখা যায়, বিমানের ভিতর যাত্রীদের সামনে মাইক হাতে কিছু ঘোষণা করছিলেন পাইলট। তাঁর পাশে দু’জন বিমানসেবিকাও ছিলেন। আচমকা পিছন দিক থেকে পাইলটের দিকে তেড়ে যান এক যাত্রী। তিনি পাইলটকে ঘুষি মারেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…