Country

3 years ago

Bande Bharat Express : শীঘ্রই চালু হবে মুম্বই-গোয়ার মধ্যে বন্দে ভারত ট্রেন

Bande Bharat train between Mumbai and Goa
Bande Bharat train between Mumbai and Goa

 

মুম্বই, ৪ মার্চ  : শীঘ্রই মুম্বই-গোয়ার মধ্যে বন্দে ভারত ট্রেন চালু হতে চলেছে। কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাওসাহেব দানভে এক বৈঠকে মহারাষ্ট্রের বিধায়কদের একটি প্রতিনিধি দলকে এ কথা জানিয়েছেন বলে দাবি করেছেন এক বিধায়ক। কোঙ্কন গ্র্যাজুয়েটস কনস্টিটুয়েন্সি কেন্দ্রের বিধায়ক নিরঞ্জন দাভখারে এই তথ্য জানিয়েছেন।

সূত্রের খবর, শুক্রবার কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাওসাহেব দানভের সঙ্গে দেখা করেন বিধায়কদের প্রতিনিধি দল। মিটিং চলাকালীন, কেন্দ্রীয় মন্ত্রী ওই দলকে বলেন, মুম্বই এবং গোয়ার মধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো হবে। মুম্বই এবং গোয়ার মধ্যে যাত্রার সময় কমানোর জন্য এই এক্সপ্রেস ট্রেনটি মুম্বই-শিরডি এবং মুম্বই-সোলাপুর রুটে চালানো হবে। মুম্বই-গোয়া রেলপথের বিদ্যুতায়নের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রেলের তরফে পরিদর্শনের পরে নতুন ট্রেন পরিষেবা চালু করা হবে বলে মন্ত্রী প্রতিনিধিদলকে জানিয়েছেন। ওই বৈঠকে থানে ও কোঙ্কন অঞ্চলে রেল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

You might also like!