Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

Axiom-4 Mission Launch Postponed: ফের স্থগিত অক্সিয়াম ৪ মিশন

Axiom-4 Mission Launch Postponed
Axiom-4 Mission Launch Postponed

 

নয়াদিল্লি, ১১ জুন : ফের স্থগিত হয়ে গেল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাওয়ার অভিযান অক্সিয়াম ৪ মিশন। যে ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে মহাকাশযান ড্রাগনকে উৎক্ষেপণ করার কথা, তাতে তরল অক্সিজেন বেরিয়ে আসতে দেখা যায়। সে কারণেই উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে মহাকাশযানের নির্মাতা সংস্থা স্পেসএক্স। এর আগে ভারতীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় উৎক্ষেপণের কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য তা বুধবার বিকেলে করার কথা জানানো হয়েছিল। এবার ফের প্রযুক্তিগত সমস্যায় পিছিয়ে গেল উৎক্ষেপণ। কবে ফের উৎক্ষেপণ হবে তা জানানো হয়নি। স্পেসএক্স জানিয়েছে, পরে পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।

ইসরো–র চেয়ারম্যান ভি নারায়ণনও জানিয়েছেন, তাঁদের সঙ্গে স্পেসএক্স এবং অভিযানের আয়োজক অক্সিয়াম স্পেসের কথা হয়েছে। প্রযুক্তিগত সমস্যা পুরোপুরি মিটিয়েই পরের তারিখ ঘোষণা করা হবে। এই অভিযানে চার দশক পরে ফের কোনও ভারতীয় মহাকাশচারী যাচ্ছেন মহাকাশ অভিযানে। অক্সিয়াম ৪ মিশন-এর সদস্য হিসেবে মহাকাশে যাচ্ছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল। প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাবেন শুভাংশু। শুভাংশু ছাড়া এই অভিযানে থাকবেন আরও তিন মহাকাশচারী।

You might also like!