Country

3 years ago

Kashmir: জম্মু-কাশ্মীরের ১২টি জেলায় তুষারধসের সম্ভাবনা, সাধারণ মানুষের জন্য সতর্কতা জারি

Kashmir
Kashmir

 

শ্রীনগর, ১১ ফেব্রুয়ারি: জম্মু ও কাশ্মীরের ১২টি জেলায় তুষারধসের সতর্কতা জারি করল জম্মু ও কাশ্মীর দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তুষারধস প্রবণ এলাকায় না যাওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে অনন্তনাগ, কুলগাম ও রামবান জেলায় তুষারধসের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে তুষারধসের সম্ভাবনা ক্ষীণ।

মাঝারি তুষারধসের সম্ভাবনা রয়েছে বান্দিপোরা, বারামুল্লা, গান্ডেরবাল, অনন্তনাগ, কুলগাম, কুপওয়ারা, রামবান, ডোডা, কিশত্বর, পুঞ্চ, রিয়েসি ও রাজৌরি জেলায়। এই সমস্ত জেলায় বসবাসকারী মানুষজনকে তুষারধস প্রবণ এলাকায় না যাওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

You might also like!