Country

2 years ago

Land Slide in Sikkim : সিকিমে ধসে আটকে কমপক্ষে ২ হাজার পর্যটক, উদ্ধারকার্যে নেমেছে বিআরও

Land Slide in Sikkim (File Picture )
Land Slide in Sikkim (File Picture )

 

সিকিম, ১৭ জুন : প্রবল বর্ষণের জেরে সিকিমের একাধিক জায়গায় ধস নামার খবর মিলেছে। তার সঙ্গে ফেঁপে উঠেছে পাহাড়ি নদীগুলিও। ধসের কারণে সিকিমের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই প্রায় ২ হাজার পর্যটক আটকে পড়েছেন বলে খবর মিলেছে, যার মধ্যে বাংলার বহু পর্যটক রয়েছেন বলে খবর।উদ্ধারকার্যে নামানো হয়েছে বিআরওকে।ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

জানা গিয়েছে, বুধবার রাত থেকেই প্রবল বর্ষণ হচ্ছে সিকিম জুড়েই। তার জেরেই ধস নেমেছে উত্তর সিকিম সহ রাজ্যটির বিভিন্ন জায়গায়। হড়পা বান এবং ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় লাচুং, লাচেন, ইয়ুমথাং ভ্যালি সহ একাধিক জনপ্রিয় পর্যটনস্থল বাকি এলাকা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উত্তর সিকিম হাইওয়ে, জেএন মার্গ, গ্যাংটক-মঙ্গন রোড, সিংথাম, গেজিং এবং পাকইয়ং-রোলেপ যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে। জওহরলাল নেহরু মার্গে ধস নামায় ছাঙ্গু লেক, নাথু-লা পাস এবং বাবা মন্দির যাওয়ার রাস্তা বন্ধ বলে জানা গেছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ধস সরানোর কাজ। বৃষ্টির কারণে সেই কাজও ব্যাহত হচ্ছে বলে খবর। জলস্তর বেড়ে রীতিমতো ফুঁসছে তিস্তা, রঙ্গিত সহ একাধিক নদী।

শুধুমাত্র উত্তর সিকিমেই আটকে পড়েছেন অন্তত ২০০০ জন দেশ-বিদেশের পর্যটক। এরমধ্যে শনিবার বেলা ১২টা পর্যন্ত ৩০০ পর্যটককে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে উদ্ধারকারীরা। আটকে থাকা পর্যটকদের মধ্যে ৩৬ জন বিদেশি এবং ১,৯৭৫ জন ভারতীয় রয়েছেন। এই ৩৬ জনের মধ্যে ২৩ জন বাংলাদেশের বাসিন্দা, ১০ জন মার্কিন নাগরিক এবং সিঙ্গাপুরের ৩ জন পর্যটক রয়েছেন। ধসের কারণে পাহাড়ি পথে আটকে রয়েছে ৩৪৫টি পর্যটকদের গাড়ি।


You might also like!