Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Assembly session: শুক্রবার শুরু বিধানসভা অধিবেশন

Assembly session
Assembly session

 

কলকাতা, ২২ নভেম্বর : আগামী ২৪ থেকে ৩০ নভেম্বর বিধানসভা অধিবেশনের দিন ঠিক হয়েছে আপাতত। তবে অধিবেশন হবে কেবল চার দিন। ২৪ নভেম্বর শুক্রবার। তার পর শনি-রবি ছুটি। সোমবার গুরু পূর্ণিমার ছুটি হওয়ায় অধিবেশন বসবে না। ফলে তার পরে আবার অধিবেশন চলবে ২৮, ২৯ এবং ৩০ নভেম্বর।

বিধানসভার অধিবেশনে দলের সমস্ত বিধায়ককে উপস্থিত থাকতে বলল তৃণমূল। আসন্ন বিধানসভা অধিবেশন থেকেই বিধায়কদের হাজিরার বিষয়টি বাধ্যতামূলক করতে চলেছে তারা। চলতি সপ্তাহের শেষেই বসছে রাজ্যের বিধানসভা অধিবেশন। তার আগে তৃণমূলের বিজনেস অ্যাডভাইসরির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

বুধবারের বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করেন স্পিকার। তিনি জানিয়েছেন, এই চার দিনে বিধানসভায় আলোচনার মূল বিষয়বস্তু হবে রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি। ২৮ তারিখ সংবিধান দিবস উপলক্ষে সংবিধান নিয়েই আলোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সাংবাদিক বৈঠকে স্পিকার জানিয়েছেন, এই পরিস্থিতিতে সবাই মনে করছে সংবিধান লঙ্ঘিত হচ্ছে। ইডি-সিবিআই নিয়ে নতুন করে আর কিছু বলব না। সেদিন সংবিধান নিয়ে আলোচনার জন্য ২ ঘণ্টা সময় রাখা হয়েছে। ২৯ তারিখ বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে বিল পেশ করা হবে বিধানসভায়। তা নিয়েও আলোচনা হবে।

৩০ নভেম্বর মন্ত্রীদের বেতন বৃদ্ধি নিয়ে বিল আনা হবে বিধানসভায় এবং এ বিষয়ে আলোচনা হবে। তবে ৩০ তারিখের পরও বিধানসভার অধিবেশন চলবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী বুধবার অর্থাৎ ২৯ নভেম্বর। বিজনেস অ্যাডভাইসরির বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্পিকার।

You might also like!