Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Ashwini Vaishnav:হোসুরে ভারতের বৃহত্তম আইফোন প্ল্যান্ট পরিদর্শনে অশ্বিনী বৈষ্ণব

Ashwini Vaishnav
Ashwini Vaishnav

 

হোসুর, ২৭ নভেম্বর  : মোবাইল ফোনের দুনিয়ায় নিজেদের ভিত পোক্ত করছে ভারত। বেঙ্গালুরুর কাছে হোসুরে ভারতের বৃহত্তম আইফোন প্ল্যান্ট তৈরি হচ্ছে বলে মাস খানেক আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি ও টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । এবার সেই আইফোন প্ল্যান্ট পরিদর্শনে যাবেন অশ্বিনী বৈষ্ণব স্বয়ং।

জানা গিয়েছে, হোসুরে ভারতের বৃহত্তম আইফোন প্ল্যান্ট। টাটা গ্রুপের কোম্পানি টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড (টিইপিএল) এটির বরাত নিয়েছে। ৫০০ একর জমির উপর তৈরি এই প্ল্যান্টে ৫০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং ১৫ হাজারের বেশি কর্মী কাজ নিয়োগ করা হয়েছে। ১২-১৮ মাসের মধ্যেই এই ইউনিট আরও বাড়ানো হবে এবং আরও ১০ থেকে ১২ হাজার কর্মী নিয়োগ করা হবে বলে সূত্রের খবর। কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি ভারতে আইফোন উৎপাদনও যে কয়েক গুণ বৃদ্ধি পাবে তা বলা বাহুল্য। আজ, সোমবার দেশের বৃহত্তম সেই আইফোন প্ল্যান্ট, হোসুরে টাটার কারখানা পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মূলত, প্ল্যান্টের কাজকর্ম দেখতে এবং কতদিনে ভারতের আইফোন বাজারে আনা সম্ভব হবে, সে সব খতিয়ে দেখতে যাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি আইফোন তৈরি হয় চিনে। যদিও কোভিডের পর থেকে চিনে আইফোন উৎপাদনের কাজ কিছুটা ব্যাহত হয়েছে। সেই বাজার ধরার চেষ্টা শুরু করেছে ভারত। এবার হোসুরের কারখানায় পুরোদমে কাজ শুরু হলে ভারতে আইফোন উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে এবং বিশ্বের বাজারও ধরা যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


You might also like!