Country

2 years ago

Delhi weather forecast:বৃষ্টি হয়েই চলেছে দিল্লি-এনসিআর অঞ্চলে, স্বস্তির আমেজ রাজধানীজুড়ে

Delhi weather forecast
Delhi weather forecast

 

নয়াদিল্লি, ২২ জুন : রাজধানী দিল্লি ও এনসিআর অঞ্চলজুড়ে স্বস্তির বৃষ্টি হয়েই চলেছে, বুধবারের পর বৃহস্পতিবার সকালেও বৃষ্টির শব্দে ঘুম ভাঙল দিল্লিবাসীর। বৃহস্পতিবার ভোর থেকে দিল্লির কারাওয়াল নগর, মুন্ডাকা, পশ্চিম বিহার, জাফরপুর, নাজাফগড়, দ্বারকা, পালাম, দিল্লি বিমানবন্দর) প্রভৃতি এলাকায় বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে দিল্লির কর্তব্যপথেও। দিল্লি সংলগ্ন হরিয়ানাতেও বৃষ্টি হয়েছে এদিন।

বৃষ্টির সৌজন্যে গরম একেবারে উধাও হয়ে গিয়েছে দিল্লি থেকে, ঘর্মাক্ত ও অস্বস্তিকর গরমের পরিবর্তে স্বস্তি ফিরে পেয়েছে রাজধানী। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় 'বিপর্যয়'-এর কারণে ১০ দিন বিলম্বিত হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, ২৩-২৫ জুনের মধ্যে বর্ষা মুম্বইয়ে প্রবেশ করতে পারে।




You might also like!