Country

3 years ago

Army:রাজৌরিতে অস্ত্র ও মাদকের চালান উদ্ধার করল সেনাবাহিনী

Army
Army

 

রাজৌরি, ১২ মার্চ  : জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে সেনাবাহিনী। রবিবার এক সেনা কর্মকর্তা এ তথ্য জানান।

এই সেনা কর্মকর্তার মতে, নিয়ন্ত্রণ রেখার কাছে লাম গ্রামে মোতায়েন সেনা সদস্যরা টহল দিচ্ছিল। এসময় একটি পিস্তল, হেরোইন ও কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে সেনাবাহিনী। এর পর ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী। এটি নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাচারের চেষ্টা বলে মনে করা হচ্ছে। এসএসপি রাজৌরি মহম্মদ আসলাম জানান, উদ্ধার হওয়া সামগ্রী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

You might also like!