Country

2 years ago

Randhir Jaiswal :অরিন্দমের স্থলাভিষিক্ত হলেন রণধীর, বিদেশমন্ত্রকের নতুন মুখপাত্র এই আইএফএস অফিসার

Randhir Jaiswal
Randhir Jaiswal

 

নয়াদিল্লি, ৩ জানুয়ারি  : প্রবীণ ইন্ডিয়ান ফরেন সার্ভিস অর্থাৎ আইএফএস অফিসার রণধীর জয়সওয়াল ভারতের বিদেশ মন্ত্রকের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। ১৯৯৮ ব্যাচের আইএফএস অফিসার জয়সওয়াল বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

এর আগে অরিন্দম বাগচী ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ছিলেন, তাঁর স্থলাভিষিক্ত হলেন রণধীর। এদিকে, জেনেভায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছেন অরিন্দম বাগচী। এদিন রণধীরের দায়িত্বভার গ্রহণের সময় উপস্থিত ছিলেন অরিন্দম বাগচী।


You might also like!