Country

2 years ago

Delhi News:তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া! উত্তর-পূর্ব দিল্লিতে ছুরি দিয়ে দু'জনের ওপর হামলা এক যুবকের

Argument over trivial matters! A youth attacked two people with a knife in Northeast Delhi
Argument over trivial matters! A youth attacked two people with a knife in Northeast Delhi

 

নয়াদিল্লি, ২৪ জুন : তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার জেরে উত্তর-পূর্ব দিল্লির ব্রিজ পুরী এলাকায় দুই যুবকের ওপর ছুরি নিয়ে হামলা চালাল এক যুবক। অভিযুক্ত যুবকের নাম-মহম্মদ জাইদ। ২০ বছর বয়সী রাহুল এবং ১৯ বছর বয়সী সোনুকে ছুরি দিয়ে আঘাত করে মহম্মদ। রাহুলের অবস্থা আশঙ্কাজনক, সে আইসিইউ-তে চিকিৎসাধীন। অপরজন সোনু স্থিতিশীল রয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর-পূর্ব দিল্লির ব্রিজ পুরী এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার দিল্লি পুলিশ জানিয়েছে, মোহাম্মদ জাইদ নামে এক যুবক ২০ বছর বয়সী রাহুলকে ছুরিকাঘাত করে। একটি তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। রাহুলের ১৯ বছর বয়সী ভাই সোনুও আহত হয়েছেন। অভিযুক্ত ও আক্রান্তরা একই এলাকায় থাকে। আসামি পলাতক, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। শুরু হয়েছে তদন্ত। রাহুলের দিদি মধু বলেছেন, "হামলার পিছনে কী কারণ তা আমরা জানি না, আমরা জানতে পেরেছি যে একটি তর্ক শুরু হয়েছিল এবং সে (মহম্মদ) সঙ্গে সঙ্গে আমার ভাই রাহুল এবং সোনুকে আক্রমণ করেছিল। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং আইসিইউতে এবং অন্যজন স্থিতিশীল।"

You might also like!