Country

2 years ago

Anurag Thakur:লোকসভায় সিনেমাটোগ্রাফ সংশোধনী বিল পেশ করলেন অনুরাগ, রাজ্যসভায় আগেই পাশ হয়েছে

Anurag Thakur
Anurag Thakur

 

নয়াদিল্লি, ৩১ জুলাই : পাইরেসি অথবা সিনেমার নকল রুখতে বড় উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সিনেমাটোগ্রাফ সংশোধনী বিল, ২০২৩ আগেই রাজ্যসভায় পাশ হয়েছে। আর সোমবার লোকসভায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সিনেমাটোগ্রাফ (সংশোধনী) বিল পেশ করেছেন। এই বিল আইনে পরিণত হওয়ার পর, সিনেমা হলে বসে সিনেমার ভিডিয়ো বা রেকর্ডিং করলে কঠোর শাস্তি হবে। সিনেমা হলে রেকর্ডিং করলে তিন বছর পর্যন্ত জেল এবং আর্থিক শাস্তি হিসেবে সিনেমার প্রোডাকশন খরচের ৫ শতাংশ জরিমানা হিসেবে দিতে হবে।

মানে নতুন নিয়মে সিনেমা হলে বসে কেউ রেকর্ডিং করতে গিয়ে ধরা পড়লে তার জেল এবং জরিমানাও হতে পারে। মূলত সিনেমা হলে বসে সিনেমার রেকর্ডিং করেই পাইরেসি হয়ে থাকে। পাইরেসির ফলে প্রযোজক সংস্থা মোটা আর্থিক লোকসানের মধ্যে পড়তে হয়। পাইরেটেড কপি দেখে অনেকেই আর সিনেমা হলে যেতে চান না। তা রুখতেই কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ।


You might also like!