
নয়াদিল্লি, ১৬ আগস্ট : পিএম ই-বাস পরিষেবায় অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতে ব্যয় হবে ৫৭,৬১৩ কোটি টাকা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "পিএম ই-বাস পরিষেবার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫৭,৬১৩ কোটি টাকা। গোটা দেশে প্রায় ১০,০০০ নতুন ইলেকট্রিক বাস দেওয়া হবে।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, সমগ্র দেশে ১৬৯টি শহরে পিএম-ই বাস সেবা চালু করা হবে। প্রকল্পটির জন্য মোট ব্যয় হবে ৫৭,৬১৩ কোটি টাকা। ১০ হাজার নতুন ইলেকট্রিক বাস চালু করা হবে।"
