
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুরীর নানপুরে পাওয়া গেল এক রহস্যময় কপোত। দু’টি কাগজের স্টিকার আটকানো রয়েছে তার পায়ে , যারএকটিতে লেখা রয়েছে সংখ্যা, অন্যটিকে লেখা রয়েছে কয়েকটি ইংরেজি শব্দের দ্বারা কিছু দুর্বোধ্য সাংকেতিক বার্তা। দেখতে সাধারণ ধূসর ওই পায়রার পায়ে সোনালি এবং সাদা রঙের স্টিকার দু’টি আটকানো ছিল। সাদা রঙের ট্যাগে লেখা রয়েছে ‘৩১’। সোনালি ট্যাগে ইংরেজি হরফে লেখা ‘রেড্ডি ভিএসপি ডিএন’। দু’টি সাংকেতিক বার্তারই অর্থ উদ্ধার করা যায়নি।
তবে এই ঘটনা প্রথম নয়, এর আগে গত ৮ মার্চ। পুরীর কোনারক এলাকার রামচণ্ডী সৈকতের কাছে সারথি নামের একটি মাছ ধরার ট্রলারে এসে বসেছিল সাদা রঙের একটি পায়রা। তার পায়ে বাঁধা রয়েছে গোপন ক্যামেরা। গায়েও লেখা উর্দু এবং চিনা ভাষায় সাঙ্কেতিক বার্তা। পায়রাটিকে ধরেছিলেন ওই ট্রলারের মালিক এক মাছ ব্যবসায়ী। তিনিই পায়রাটিকে উপকূল নিরাপত্তাবাহিনীর হাতে তুলে দেন।
স্থানীয় বাসিন্দারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই পায়রাটির পায়ে স্টিকারের দেখেই সন্দেহ হয় তাঁদের। তার পরেই মাছ ধরার জাল ব্যবহার করে পায়রাটিকে ধরেন গ্রামবাসীরা। খবর দেন পুলিশকেও।
