
নয়াদিল্লি, ৪ এপ্রিল : লোকসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে দল বদলের হিড়িক। এবার কংগ্রেস ছাড়লেন এআইসিসির অন্যতম মুখপাত্র গৌরব বল্লভ। কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়ার ঘোষণা করেছেন তিনি। বৃহস্পতিবার কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন গৌরব বল্লভ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।
গৌরব বল্লভ এদিন নিজের এক্স হ্যান্ডেল মারফত জানিয়েছেন, "কংগ্রেস দল এখন যে দিশাহীন পথে এগোচ্ছে, তাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি সনাতন বিরোধী স্লোগান দিতে পারি না, দেশের সম্পদ সৃষ্টিকারীদের কুকথা বলতে পারি না। আমি কংগ্রেস দলের সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।"
