Country

2 years ago

Uttar Pradesh:উত্তর প্রদেশের লখনউতে ভেঙে পড়ল নির্মীয়মান ভবন, কেউ হতাহত হননি

An under-construction building collapsed in Uttar Pradesh's Lucknow
An under-construction building collapsed in Uttar Pradesh's Lucknow

 

লখনউ, ৩ জানুয়ারি : উত্তর প্রদেশের লখনউতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান একটি ভবন। নির্মীয়মান ওই ভবনটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হননি। বুধবার লখনউয়ের নাকা এলাকায় আর্যনগরে অবস্থিত ভবনটি ভেঙে পড়ে। সেই সময় ওই ভবনে কেউ ছিলেন না, তাই বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

লখনউয়ের এডিসিপি (মধ্য) মণীষা সিং বলেছেন, "আমরা খবর পাই, নির্মীয়মান একটি ভবনে ফাটল সৃষ্টি হয়েছে, এমন তথ্য পাওয়ার পর পুলিশ ও প্রশাসন অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে ভবন থেকে লোকজনকে সরিয়ে দেয়। এরপর ভবনটি ভেঙে পড়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কেন ফাটল ধরল ভবনে, তা জানতে তদন্ত চলছে।”


You might also like!