Country

2 years ago

Amrit Udyan to be open: ২ ফেব্রুয়ারি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে অমৃত উদ্যান, ৩১ মার্চ পর্যন্ত থাকবে দর্শনের সুযোগ

Amrit Udyan (File Picture)
Amrit Udyan (File Picture)

 

নয়াদিল্লি, ২১ জানুয়ারি: প্রতি বছরের মতো এ বছরও সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান। ২ ফেব্রুয়ারি থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে অমৃত উদ্যান, ওই দিন থেকেই অমৃত উদ্যান ঘুরে দেখার সুযোগ পাবেন সবাই। ৩১ মার্চ পর্যন্ত খোলা থাকবে এই উদ্যান। সোমবার ছাড়া সপ্তাহে ৬-দিনই উদ্যান ঘুরে দেখার সুযোগ থাকবে দর্শনার্থীদের।

দর্শনার্থীদের সকাল ১০টা থেকে বিকেল ৪টের মধ্যে ৬ ঘণ্টার স্লটে উদ্যান দেখার অনুমতি দেওয়া হবে। https://visit.rashtrapatibhavan.gov.in/visit/amrit-udyan/rE-এই ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করতে পারবেন দর্শনার্থীরা। ওয়াক-ইন দর্শকদের সুবিধা কাউন্টারে অথবা রাষ্ট্রপতি ভবনের গেট নং ১২-এর কাছে সেলফ সার্ভিস কিয়স্কে রেজিস্ট্রেশন করতে হবে।


You might also like!